কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লেতে অশ্লীল ছবি, একজন বরখাস্ত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনীর জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় আইনি ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ডিসপ্লে বোর্ড পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা সহজ ডট কমের মাহফুজুর রহমান নয়ন নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

একই সঙ্গে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক- ঢাকা কর্তৃক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

কমিটির সদস্যরা হলেন- ডিভিশনাল কমার্শিয়াল অফিসার-ঢাকা, ডিভিশনাল সিগনাল এন্ড টেলিকম ইঞ্জিনিয়ার-ঢাকা এবং ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার-ঢাকা।

এর আগে ২৮ ডিসেম্বর দিনগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি ভেসে উঠে। এতে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে তারা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়। 

আরবিএস
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর