টোল প্লাজায় দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নোটিশ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ব্যাপারী পরিবহনের বাসের চাপায় নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে ৩১ ডিসেম্বর ই-মেইলে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। খবর বাসসের। 

এর আগে গত ২৭ ডিসেম্বর ধলেশ্বরী টোল প্লাজায় থেমে থাকা একটি প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলকে পেছন থেকে ব্যাপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ছয়জন নিহত হন।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের জীবনধারণের অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার। তবে এক্ষেত্রে বাস মালিক, ড্রাইভার, সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশের চরম অবহেলার কারণেই ছয়জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নোটিশ গ্রহীতারা ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে ব্যাপারী পরিবহনের বাসটির ফিটনেস সনদ ছিলো না। ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এছাড়া ড্রাইভার স্বীকার করেছেন তিনি ক্যানাবিস নামক মাদক সেবন করতেন। আর এটি স্পষ্ট যে বাসের ফিটনেস প্রদানকারী কর্তৃপক্ষ এবং ড্রাইভার প্রদানকারী কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে ছয়জন মানুষের দুর্ঘটনায় মৃত্যু হয়।

অন্যদিকে, বাসের মালিক ফিটনেস বিহীন বাস রাস্তায় নামিয়ে এবং বৈধ লাইসেন্স ছাড়া ড্রাইভারকে দিয়ে বাস চালিয়ে চরম বেআইনি এবং অবহেলা করেছেন। কাজেই সবারই পারস্পরিক অবহেলার প্রতিফল এই দুর্ঘটনা, যার কারণে ছয়জন ব্যক্তি নিহত হয়।

আরবিএস
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন। 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক আবু তাহের ওরফে অপুকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচজন মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের।
ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। তবে ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে পাঁচ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন চালক।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর