আওয়ামী লীগ না থাকলেও দখল-লুটপাট চলছে: ফুয়াদ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

দেশে আওয়ামী লীগ নেই, তবে ঠিকই দখল লুটপাট চলছে এমন অভিযোগ করে আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, কারা করছে এখন? তারা কি ভারত থেকে এসেছে? না কি আসমান থেকে ফেরেশতা এসেছে? 

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে 'রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে' গণ-সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভোট প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ সমালোচনা করে বলেন, বারবার চোর, ডাকাত যে নির্বাচিত হয়, তাদের ভোট দেয় কারা? ফেরেশতা এসে কি ভোট দেয়? ১, ২ ও ৩ হাজার টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হয়। এরপর সেই টাকা চুরি করে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। রাজনীতির ধারা পরিবর্তন করতে হলে বিকাশ নগদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আর এ জন্যই আমলা, আমরা রাজনৈতিক দল দায়ী।

এবি পার্টির জেলা সাধারণ সম্পাদক চৌধুরী  মশিউল আযম সাকিবের সঞ্চালনায় এবং লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশ উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক আরিফ হোসেনসহ অনেকে। 

পরে রাতে শহরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মিট দা প্রেসে এ এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময় করেন। 

আরবিএস
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর