‘১৫ শতাংশ ভ্যাট হয়ে যাওয়া পকেট কাটার শামিল’

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

এক হাজার টাকার খাবার খেলে ভ্যাটই দিতে হবে ১৫০ টাকা! আর বার্গার বা পিজ্জা খেলে সেই ভ্যাট গিয়ে দাঁড়াবে ২৫০ টাকা। ভ্যাটের এমন চাপে ক্ষুব্ধ গ্রাহক ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে অতিরিক্ত ভ্যাটের বোঝা বাড়তি চাপ। 

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সরেজমিন ধানমন্ডির এক রেস্টুরেন্টে খেতে আসেন নুসরাত তামিমা। খাবার অর্ডার করা আগ মুহূর্তে জানতে পারেন অতিরিক্ত ১০ শতাংশ ভ্যাটের কথা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, পাঁচ শতাংশ ভ্যাট থেকে ১৫ শতাংশ ভ্যাট হয়ে যাওয়া পকেট কাটার শামিল।

মানসম্পন্ন রেস্টুরেন্টের খাবারের ওপর বৃহস্পতিবার ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। অর্থাৎ, এক হাজার টাকার খাবার খেলে ১৫০ টাকা দিতে হবে ভ্যাট। যা আগে ছিলো পাঁচ শতাংশ বা এক হাজার টাকায় ৫০ টাকা। অর্থাৎ, এখন থেকে হাজার টাকার খাবারে অতিরিক্ত গুনতে হবে আরও ১০০ টাকা।

ভ্যাট বাড়ানোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ রেস্টুরেন্ট ব্যবসায়ী ও গ্রাহকরা বলছেন, এই অতিরিক্ত ভ্যাট রেস্টুরেন্ট ব্যবসায় টিকে থাকার ক্ষেত্রে বড় বাধা।

অপরদিকে গ্রাহকরাও হতাশ খরচ বেড়ে যাওয়ায়। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে, খরচ কমনোর জায়গায় আরও বাড়িয়েছে সরকার।

শুধু রেস্টুরেন্টই নয়, টিস্যু পোশাক , ড্রাইফুড কিংবা জুস খেলেও বাড়তি ভ্যাট গুনতে হবে এখন থেকে।

একাত্তর/এসি
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর