নজিরবিহীনভাবে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ালো এনবিআর

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম

উচ্চ মূল্যস্ফীতির মাঝেই নজিরবিহীনভাবে ওষুধ, কাপড়, বিদেশি ফল, মোবাইল রিচার্জসহ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংসদ না থাকায় অধ্যাদেশ জারি করে ভ্যাট আইনে এসব পরিবর্তন এনেছে সংস্থাটি। কর বাড়ানোর তালিকায় নিত্যপণ্যের পাশাপাশি আছে সিগারেট ও বিমানভ্রমণ সেবা। বিশ্লেষকরা বলছেন, এভাবে কর বাড়ানোয় চাপে পড়বেন নির্দিষ্ট আয়ের মানুষ। 

বছরের মাঝপথে ওষুধের ওপর ভ্যাট বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যবসা পর্যায়ে ওষুধের ভ্যাট দুই দশমিক চার শতাংশ থেকে বাড়িয়ে তিন করা হয়েছে। এসি রেস্তোরাঁয় খেতে গেলে বিলের ওপর ১৫ শতাংশ ভ্যাট হবে। এত দিন যা ছিলো ৫ শতাংশ। বিস্কুট, কেক, আচার, চাটনি, টমেটো সস-কেচাপের ভ্যাট বেড়ে তিনগুণ হয়েছে। এলপি গ্যাসের ভ্যাট বেড়েছে দুই স্তরে। 

বৈদ্যুতিক ট্রান্সফর্মার, চশমার প্লাস্টিকের ফ্রেম, রিডিং গ্লাস, নারিকেল ছোবড়ার ম্যাট্রেসেও ভ্যাট তিনগুণ করা হয়েছে। টিস্যু, সানগ্লাস, নন এসি আবাসিক হোটেল ও মিষ্টির ভ্যাট দ্বিগুণ হয়েছে। 

ভ্যাট বাড়ানোর তালিকায় আছে মোটরগাড়ির ওয়ার্কশপ, ছাপাখানা, টেইলারিং শপ, সিনেমা হলসহ ১৪টি সেবা। এসবের ভ্যাট ৫ শতাংশ বেড়েছে। 

সাবেক কাস্টমস কমিশনার আব্দুল কাফি বলেন, বাজেটের মধ্যবর্তী পর্যায়ে এমন রেশিওতে বা হারে ভ্যাট করা উচিত, যেটা আদায়যোগ্য এবং মানুষের পক্ষে বহন করা সম্ভব।   

তিনি আরও বলেন, আমরা জানি ১৩ শতাংশের মতো মূল্যস্ফীতি আছে। এবং মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমার মনে হয় এতো উচ্চহারে ভ্যাট বাড়ানো উচিত হয়নি।  

আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক বেড়েছে নানা ধরনের তাজা ও শুকনা ফল, জুস, রং, সাবান, ডিটারজেন্ট, ড্রিংকসর। এসবের কোনো কোনোটির শুল্ক ৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। 

সিগারেটের সম্পূরক শুল্ক বাড়িয়ে ৬৭ শতাংশ করা হয়েছে। দাম বাড়বে সব ধরনের সিগারেটের। হোটেল রেস্টুরেন্টের মদের সম্পূরক শুল্ক বেড়েছে ১০ শতাংশ। 

মোবাইল সেবায় সম্পূরক শুল্ক বেড়েছে তিন শতাংশ। এতে খরচ বাড়বে কথা বলা ও ইন্টারনেটের। ইন্টারনেট সেবাদানকারী আইএসপির ওপরও বসেছে ১০ শতাংশ সম্পূরক শুল্ক। বিমান ভ্রমণে দেশভেদে আবগারি শুল্ক বেড়েছে দুইশ থেকে এক হাজার টাকা।     

আব্দুল কাফি বলেন, পণ্য সেবা কিন্তু ইন্টার রিলেটেড। এর প্রভাব বাজারে পড়বে। এতে সাধারণ মানুষের অসুবিধা হবে না- এটা আমার মনে হয় সুচিন্তিত মতামত নয়

এদিকে ভ্যাটের নিবন্ধন শর্তও সংশোধন করা হয়েছে। 

আরবিএস
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর