বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোন যথেষ্ট: শুভেন্দু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে পাল্টা হুঙ্কার দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশকে জবাব দিতে পাঁচ থেকে সাতটা ড্রোনই যথেষ্ট। তাতেই ওদের অবস্থা ওসামা বিন লাদেনের থেকে খারাপ হবে।

রোববার (১২ জানুয়ারি) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
 
ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলেও বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু। তার দাবি, পশ্চিমবঙ্গের বালুরঘাটে বাংলাদেশের তরফে ট্যাঙ্ক মোতায়ন করা হয়েছে। তিনি বলেন, কিন্তু তাদের মনে রাখতে হবে এখন ট্যাঙ্ক বা বন্দুক নিয়ে যুদ্ধ হয় না। 

শুভেন্দু বলেন, ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ এবং অত্যন্ত দায়িত্বশীল। দুর্বল দেশকে কখনও আক্রমণ করে না। 

বাংলাদেশের সমন্বয়কদের নাবালক মন্তব্য করে শুভেন্দু বলেন, তারা জানেনা আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর দরকার হবে না, আমরা এখন ড্রোনেই বেশি উন্নত।

এসময় এই বিজেপি বিধায়ক বলেন, ওরা (বাংলাদেশ) বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসেছে। সেগুলোকে শ্যাওলা, খড়গাদা দিয়ে সাজিয়েছে। কিন্তু আমাদের ট্যাঙ্ক লাগেনা, কারণ ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, জনবলও লাগেনা। আসলে ওরা ৬০-৭০ এর দশকে আছে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ ধপাধপ হয়ে যাবে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এটিবি) সদস্যদের গ্রেপ্তার হওয়া নিয়ে শুভেন্দু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরাও পশ্চিমবঙ্গে প্রায় ১৫ বছর ধরে লুকিয়েছিল। একজন হোমিওপ্যাথি ডাক্তার সেজে ঠাকুরনগরে ছিলেন, সেখানেই মারা গেছে। অন্যজন মাস্টার মাজেদ তিনি পার্ক সার্কাসে ছিলেন ইংরেজির শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাকে ২০২২ সালে এখন থেকে তুলে নিয়ে গিয়ে সেদেশে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগার থেকে জঙ্গিদের নেটওয়ার্ক চালানো নিয়ে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের কারাগারগুলো আসলে কারাগার নয়, সেগুলো ফাইভ স্টার। এখানে মোবাইল ফোন ব্যবহার করা যায়, গাঁজা খাওয়া যায়, পয়সা দিলে এখানকার কারাগারে সব কিছু করা যায়। কোনো কারাগারেই জ্যামার নেই। অতএব পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার, যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে, মৌলবাদ ও জঙ্গিবাদকে জিরো টলারেন্সে নীতি নিয়ে খতম করবে।

একাত্তর/এসি
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর