মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

নিষিদ্ধ ঘোষিত সংগঠন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহসভাপতি মো. সাজ্জাদ হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী ও আন্দোলনে নিহত আকতার হোসেন হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদকে রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলন দমাতে দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় তাদের নির্মমভাবে হামলা করেন সাজ্জাদ। তার বেশকিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

একাত্তর/আরএ
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর