মেসিকে হারিয়ে নতুন রাজা খুঁজছে বার্সেলোনা

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১০:০২ এএম

রাজা যায় রাজা আসে। আবুল হাসানের কালজয়ী কাব্যগ্রন্থের নাম হলেও, মেসিকে হারিয়ে এখন বার্সেলোনা ক্লাবের কাছে এটিই সাত্বনার বাক্য। দলটির রাজা চলে গেছেন, তাই তারা এখন হন্য হয়ে খুঁজে বেরাচ্ছেন ন্যু ক্যাম্পের নতুন রাজাকে।

কয়েক দিন পরেই শুরু স্প্যানিশ লা লিগাসহ ইউরোপিয় মৌসুম। নতুন মৌসুমে বার্সাকে কে পথ দেখাবেন, কে দেবেন নেতৃত্বে তা নিয়েই ব্যস্ত এখন দলটির হর্তাকর্তা থেকে শুরু করে কোচ রোনাল্ড কোমেন। কার হাতে তুলে দেবেন অধিনায়কের আর্ম ব্যান্ড আর সেই সঙ্গে মেসির দশ নম্বর জার্সি, এমন প্রশ্নের সরাসরি কোন উত্তর এখনো পায়নি বার্সেলোনা।

image

দলটির সভাপতি জোয়ান লাপোর্তা যখন কোচ কোমেনকে জানান, মেসি আর দলে থাকছে না থাকা তখন তার কাছ থেকে প্রত্যাশিত প্রতিক্রিয়াই এসেছে। তিনি লাপোর্তার কাছে জানতে চান, ৩০ গোলের নিশ্চয়তা দিতে পারা মেসির বিকল্প হিসাবে কাকে ভাবছেন তারা?

নাহ, লাপোর্তার কাছে কোন জবাব ছিলো না। কারণ, তিনি এবং কোমেন ভালো করেই জানেন, মেসির কোন বিকল্প নেই। খুঁজে বের করা সম্ভব নয়। কিন্তু, বাস্তবতা হলো, মেসিকে ছাড়াই এখন দল ও কৌশল সাজাতে হচ্ছে ডাচম্যান কোমেনকে। বড় চ্যালেঞ্জের সামনে তিনি। 

বার্সেলোনায় মেসির উত্তরসূরি খুঁজে বের করতে কাজ শুরু করেছেন কোমেন। এক্ষেত্রে তিনি দলের তরুণ এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের এগিয়ে রাখতে চান। তিনি মনে করেন, ক্লাবের ভবিষ্যতের জন্য যাকে উপযুক্ত মনে হবে, তাকে দেওয়া হবে নতুন নেতৃত্ব।

নতুন মৌসুমে র্বাসাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন, ফরাসি ফরোয়ার্ড আতোয়ান গ্রিজম্যান এবং ব্রাজিলিয়ান প্লেমেকার কুতিনহো।

image

অন্যদিকে, মেসির পজিশনে দেখা যেতে পারে মেমফিস ডিপে’কে। এই ডাচ তরুণের উপর কোচ কোমেনেরও অনেক ভরসা আছে। ফলে দশ নম্বর জার্সি পেতে পারেন ডিপে। এছাড়া, আরেকটি নাম শোনা যাচ্ছে, সেটি হলো একেবারেই তরুণ পেদ্রি। একাদশ নিয়মিত হবার সম্ভাবনা অনেক।

এখনো চলছে মেসিকে নিয়ে বিবাদ

এদিকে, মেসিকে দলে রাখতে না পারা এবং অর্থনৈতিক সংকট নিয়ে বার্সেলোনার ঘরে এখনও অশান্তি আর বিবাদ চলছে। সব কিছুর জন্য সভাপতি লাপোর্তা তার পূর্বসূরী যোসেফ মারিয়া বার্তেমেউকে দায়ী করে আসছেন। তারই জবাব দিয়েছেন দলটির সাবেক সভাপতি। 

আরও পড়ুন: এমবাপ্পে পিএসজি ছেড়ে যাচ্ছে না: পোচেত্তিনো

এক খোলা চিঠিতে তিনি লাপোর্তার ব্যাপক সমালোচনা করে বলেছেন, সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হবার পর এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। সংকট উত্তরণের সব পরিকল্পনা নেওয়া হলেও, সেই অনুযায়ী লাপোর্তো তা বাস্তবায়ন করেননি বলেও সমালোচনা করেন বার্তেমেউ।

একাত্তর/আরবিএস 

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর