নিরাপদ-মানবিক দেশ গড়তে যুদ্ধ চলবে: জামায়াত আমির

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম

যুদ্ধ শেষ হয়নি মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে যুদ্ধ অব্যাহত থাকবে। পাশাপাশি এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশালে নগরীর হেমায়েত উদ্দীন ঈদগাহে ময়দানে জেলা এবং মহানগর জামায়াতে ইসলামীর কর্মী মম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। 

এময় শফিকুর রহমান বলেন, আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা?  আমাদের কথা স্পষ্ট, আগে তারা গণহত্যার বিচারের সম্মুখীন হয়ে আদালতে প্রমাণ করুক, তারপরে নির্বাচনে ফিরুক। 

তিনি বলেন, রাজনৈতিক অর্থ যদি গণহত্যা হয়, তার বিচার করবে দেশের জনগণ। এই  দেশে আর কোনো চাঁদাবাজ, ফ্যাসিবাদ ফিরতে পারবেনা।

মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দির মুহাম্মদ বাবরের সভাপতিত্বে কেন্দ্রীয় অনেক নেতা বক্তব্য রাখেন।

কর্মী সম্মেলনে যোগ দেওয়ার জামায়াত আমির দুপুরে সদর উপজেলার চরমোনাই দরবার পরিদর্শন করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর এবং চরমোনাই পীরের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় দুই নেতা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচনের কথা বলেন।

একাত্তর/এসি
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো যুদ্ধ চায় না, শান্তি চায় উল্লেখ করে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখন মানুষের জীবন, সম্মান ও সম্পদের ন্যূনতম নিরাপত্তা নেই। তবে শান্তিকামী...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও দেশের ১৮ কোটি মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর