কেয়া গ্রুপের আরও দুই কারখানা বন্ধ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১১:১০ পিএম

গাজীপুর সিটির কোনাবাড়ী জরুন এলাকার কেয়া গ্রুপের পাঁচটি কারখানা বন্ধের পর আরও দুইটি কারখানা স্থায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল ও অপর্যাপ্ততা এবং ফ্যাক্টরি উৎপাদন কার্যক্রম অপ্রতুলতার কারণ দেখিয়ে কারখানা কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। 

কেয়া গ্রুপের একমাত্র কসমেটিক্স ইউনিট ছাড়া অন্য কারখানাগুলো বন্ধ ঘোষণা করায় আগামী মে মাসে প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়বে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যানের (নিট কম্পোজিট ডিভিশন) সই করা একটি নোটিশ কারখানার প্রধান ফটকে সাঁটিয়ে দেওয়া হয়। 

নোটিশে বলা হয়, কেয়া কসমেটিকস লি. (নিট কম্পোজিট ডিভিশন) ডাইং ও ইউটিলিটি বিভাগের (জরুন, কোনাবাড়ি, গাজীপুর) সব শ্রমিক কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল ও অপর্যাপ্ততা, এবং ফ্যাক্টরি উৎপাদন কার্যক্রম অপ্রতুলতার কারণে আগামী ২০শে মে কারখানার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো। শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের বিধি অনুযায়ী সব পাওনা কারখানা বন্ধের ৩০ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে। 

কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণার খবরে বিভিন্ন সেকশনে কর্মরত প্রায় সাত শতাধিক শ্রবণ ও বাক প্রতিবন্ধী কারখানা খোলার দাবিতে প্রধান ফটকে বিক্ষোভ করে। পরে তারা সন্ধ্যা সাড়ে ছয়টার সময় কেয়া গ্রুপের সামনে সাজু মার্কেটে একত্রিত হয়ে  কারখানা খোলার দাবিতে গণসই নেন। 

এর আগে গত ৩১ ডিসেম্বর একই কারণ দেখিয়ে কেয়া গ্রুপের নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড কারখানা পহেলা মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে।   

এ বিষয়ে কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, মূলত ব্যাংকিং সমস্যার কারণে এবং এলসি করতে না পারায় কেয়া কসমেটিকস ছাড়া কেয়া গ্রুপের সবগুলো কারখানা বন্ধ ঘোষণা করতে হয়েছে। তবে চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান বলেছেন, ব্যাংকের জটিলতা বা সমস্যার সমাধান হলে তিনি আবারও কারখানাগুলো খুলে দিতে চান। এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার শ্রমিক কর্মচারীর মধ্যে এক হাজার হলেন দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী।

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর