২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও সমমনা দলগুলো

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম

২০২৫ সালের মধ্যেই ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলোও একমত বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকরা। তারা বলছেন, সরকার এ দাবি প্রত্যাখ্যান করলে আন্দোলনের কথা ভাববে বিএনপি। 

রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা জানান, জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে আওয়ামী লীগ। তাই, আগামী নির্বাচনে অংশ নেয়ার আগে প্রমাণ করতে হবে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা? 

বুধবার সকালে যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এসময় পতিত আওয়ামী শাসনামলের কড়া সমালোচনা করেন এই বিএনপি নেতা। 

ড. আব্দুল মঈন খান বলেন, কোনো স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে আগ্রহ নেই বিএনপির। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিলো না। জান বাঁচানোর জন্য ১৯৭১ সালে সাত কোটি বাঙালিকে পাক হানাদার বাহিনীর বন্দুকের মুখে রেখে পালিয়েছিলেন তাদের নেতা। ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে তারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। নিজেদের ফ্যাসিবাদী আচরণ প্রকাশের পর একাত্তরের মতো আবারও দেশ ছেড়ে পালিয়েছে।

এদিকে ১৮ দলীয় জোট থেকে বের হয়ে যাবার পরে আবারও খেলাফত মজলিসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে বিএনপি। সকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খেলাফত মজলিসের নেতাদের ঘণ্টাব্যাপী বৈঠক হয়। 

পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন নেতারা। তারা জানান, নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে একমত রয়েছেন তারা।

এসময় খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে তারা বলেন, নির্বাচন বিলম্বিত হলে মানুষের আক্ষেপ বাড়বে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকার ভোটের দাবি প্রত্যাখ্যান করলে বিএনপি আন্দোলনের কথা ভাববে। 

এছাড়াও নতুন মার্কিন প্রেসিডেন্টের বিষয়ে এ নেতা বলেন, যেই নির্বাচিত হোক বাংলাদেশের তেমন কোনো প্রভাব পড়বে না; দুদেশের সম্পর্ক আগের মতই থাকবে।

আরবিএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর