১০ লাখ টন চাল-গম আমদানি করছে সরকার: খাদ্য উপদেষ্টা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:০৬ পিএম

বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ১০ লাখ টন চাল ও গম আমদানি করছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সংবাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, খাদ্য পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু বাজারে তার প্রতিফলন হচ্ছেনা। সরকার সরবরাহ নিশ্চিত করতে চায়। তাই আমরা খাদ্য মজুদ করতে চাই। তা না হলে ব্যবসায়ীরা সুযোগ নেবার চেষ্টা করে। তাই আমদানি করে হলেও সবসময় মজুদ যথাযথ রাখতে চাই।

ইসলামিক ডেভলপমেন্টের মিটিংয়ে যাওয়ার কারণে অনেকে ভাবছে ইসলামিক দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন হচ্ছে, এ ধারণা অমূলক।

খাদ্য উপদেষ্টা বলেন, আউশ ও আমনের ঘাটতি হয়েছে অকাল বন্যার জন্য। সামনে আছে বোরো। আশানুরূপ ভালো হলে ঘাটতি কিছুটা মেটাতে পারবো। কিন্তু অপেক্ষা করবো না, আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ হলে খরচ কম হয়। দূরে হলে মাল্টিপল চয়েজ রাখা হবে। আশা করি ঘাটতি হবে না। চাল ও গম মিলিয়ে ১০ লাখ টন আমদানির পাইপলাইনে আছে।

তিনি বলেন, বোরো সংগ্রহ চাহিদা অনুযায়ী না হলে আমদানির পরিমাণ আরো বাড়বে। যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে সরকার। ভারত ছাড়া মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানি করা হবে। ৩ লাখ টনের মতো গম আনা হবে, যার বেশিরভাগই আসবে রাশিয়া থেকে।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বেশিরভাগ চাল কেনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভারতে দাম কম এবং পরিবহন তুলনামূলক সহজ। তবে অন্য দেশ থেকেও আনা হবে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন ও ভিয়েতনাম থেকে ১ লাখ টন আমদানি করা হবে। বাজারে চালের দামের অস্থিরতা কিছুটা কমেছে। ক্রমান্বয়ে দাম কমে আসবে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল জাতীয় রাজধানী দিল্লি। রোববার টানা দ্বিতীয় দিনের মতো শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত প্রতিবাদ শুরু হলে পুলিশ শত শত...
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত একটি নতুন গবেষণা প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, পরমাণু যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার...
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর