নেপালের জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগানোর প্রস্তাব প্রধান উপদেষ্টার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:১৭ এএম

নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে  ভারত, নেপাল ও ভুটানের অংশগ্রহণে বাংলাদেশ একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জার্মান ফেডারেল মন্ত্রী ওলফগ্যাং শ্মিটের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, নেপাল জলবিদ্যুৎ বিক্রির জন্য প্রস্তুত এবং বাংলাদেশ এই বিদ্যুতের একটি ভালো বাজার। এটি প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে পারে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সরকারের প্রচেষ্টা সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, সরকার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং একটি টাস্কফোর্স গঠন করেছে।

তিনি জানান, সরকার প্রাথমিকভাবে শীর্ষ ২০ অর্থ পাচারকারীর কাছ থেকে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের কাজ করছে।

একাত্তর/আরএ
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর