পাচার টাকা উদ্ধারে লাগার্ডের সহায়তা চাইলেন ড. ইউনূস

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনের সময় দেশ থেকে পাচার হয়ে যাওয়া কোটি কোটি ডলার উদ্ধারে ইউরোপিয় কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে তাদের সাক্ষাৎ হয়।

এসময় ড. ইউনূস আইএমএফের সাবেক প্রধান লাগার্ডকে বলেন, স্বৈরশাসনের ঘনিষ্ঠরা দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে এবং হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে।

টাকা পাচারের এই ঘটনাকে বিশাল ডাকাতি উল্লেখ করে তিনি বলেন, তারা প্রথমে ব্যাংক দখল করে এবং তারপর ঋণ নেয়, যা তারা কখনও ফেরত দেয়নি।

লাগার্ড অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উদ্ধারের পদক্ষেপকে সমর্থন করবেন জানিয়ে বলেন, বাংলাদেশের উচিত অর্থ উদ্ধার এবং তা দেশে ফেরত পাঠানোর জন্য আইএমএফের সাহায্য নেওয়া।

আলোচনাকালে তারা জুলাইয়ের বিদ্রোহ এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। এসময় লাগার্ড বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তার সমর্থনও ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর