তিন জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

দেশে শৈত্যপ্রবাহের বিস্তার কিছুটা কমেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পঞ্চগড়, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে সোমবার (১২ জানুয়ারি) আট জেলায় এবং তার আগের দিন রোববার (১১ জানুয়ারি) ১০ জেলায় শৈত্যপ্রবাহের খবর জানিয়েছিলো সংস্থাটি। 

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার এখানেই তাপমাত্রা ছিরো আট দশমিক চার ডিগ্রি, আর রোববার ছিরো সাত দশমিক তিন ডিগ্রি। টানা ছয় দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

শৈত্যপ্রবাহের মাত্রা (আবহাওয়া অধিদপ্তরের মান অনুযায়ী):

  • মৃদু শৈত্যপ্রবাহ: ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস
  • মাঝারি শৈত্যপ্রবাহ: ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস
  • তীব্র শৈত্যপ্রবাহ: ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস
  • অতি তীব্র শৈত্যপ্রবাহ: ৪ ডিগ্রির নিচে

এদিকে রাজধানী ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও বাড়ছে। দিন-রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের তীব্রতা আগের দিনগুলোর তুলনায় কম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার থেকে সারাদেশে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এই অবস্থা তিন থেকে চার দিন চলতে পারে। এরপর তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।

একাত্তর/এসি
চলতি মৌসুমে সারাদেশে বড় ধরনের কোনো তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের উত্তরাঞ্চলের কিছু জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিনে এর...
রাজধানীতে আপাতত শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. ওমর ফারুক।
নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে তীব্র শীত। বুধবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
কুয়াশায় ঢেকে গেছে সারাদেশ। বেশ কয়েক দিন ধরেই দেশের প্রায় সব অঞ্চলেই অনুভূত হচ্ছে তীব্র শীত। আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার (৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর