তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

রাজশাহী, রংপুর বিভাগসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন বয়ে যেতে পারে।

শুক্রবার (৯ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া চুয়াডাঙ্গায় আট দশমিক পাঁচ, রাজারহাট ৯. বদলগাছিতে ৯ দশমিক এক,  রাজশাহ ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

একাত্তর/এসি
আগামী বুধবার পর্যন্ত পাঁচদিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত তিনদিন দেশের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার রাত থেকে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ জানুয়ারি) আবহাওয়ার অধিদপ্তরের এক বার্তায় বলা হয়, শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস...
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্ব নিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে মঙ্গলবার চুয়াডাঙ্গা সিরাজগঞ্জে চলতি মৌসুমে দেশের...
দেশের উত্তরাঞ্চল এবং রাজশাহী, ঢাকা ও খুলনাসহ অনেক জেলায় চলমান শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। দেশের দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর