দেশজুড়ে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা পাবনায়

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

কুয়াশায় ঢেকে গেছে সারাদেশ। বেশ কয়েক দিন ধরেই দেশের প্রায় সব অঞ্চলেই অনুভূত হচ্ছে তীব্র শীত। আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার (৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে উত্তরের জনপদ রাজশাহী। সেই সাথে বয়ে যাওয়া হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কাটলেও দেখা মেলেনি রোদের। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।

কুড়িগ্রামেও শীতের তীব্রতায় বিপাকে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে নেমে আসে ঘন কুয়াশা।

গাইবান্ধায় শীতে বেশি দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। চরের ফাঁকা জায়গায় কনকনে ঠান্ডা বাতাসে কাহিল হয়ে পড়ছেন তারা। 

এদিকে ঠাকুরগাঁওয়ে আবারও জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ। গত দুইদিন ধরে হিমেল বাতাস, ঘন কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। বাড়ছে শীতজনিত রোগ। 

একই অবস্থা পঞ্চগড়েও। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে গোটা জেলা।

মৌলভীবাজারেও দেখা মিলছে না সূর্যের, বইছে কনকনে ঠান্ডা বাতাস। ফুটপাত থেকে শুরু করে বিপণি বিতান সবখানে গরম কাপড় কিনতে ভিড় করছেন সব শ্রেণির মানুষ।

গতকাল সোমবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি। এতে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ। একইভাবে শীত ও ঘন কুয়াশায় কাঁপছে সাতক্ষীরা অঞ্চল। 

এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে। এতে উপকূলের হাজার হাজার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। তীব্র শীতের কারণে নদী ও সাগরে কমে গেছে মাছ ধরা। 

আরবিএস
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর