স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তার প্রতিশ্রুতি ডব্লিউটিও প্রধানের

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. এনগোজি ওকানজো ইওয়েলা। 

শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডব্লিউটিও মহাপরিচালকের বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশকে সহায়তার কথা জানান ইওয়েলা।   

ইওয়েলা বলেন, বিশ্বের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের শিল্পের স্থানান্তর করার আহ্বান জানাবেন তিনি।

নীতিমালা প্রণয়নের মাধ্যমে ডব্লিউটিও বাংলাদেশের সাথে কাজ করবে বলে আশ্বাসও দেন সংস্থাটির মহাপরিচালক। 

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডব্লিউটিও মহাপরিচালককে জানান, দুঃশাসন এবং অভিজাতদের সাথে সম্পর্কিত ব্যবসায়িক চুক্তি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত। 

তিনি আরও বলেন, লাখ লাখ তরুণ এবং প্রযুক্তিতে দক্ষ কর্মী নিয়ে বাংলাদেশ সহজেই বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলোর অন্যতম প্রধান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে।

এসময় বিশ্ব বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠায় ডব্লিউটিও মহাপরিচালকের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ড.ইউনূস।

আরবিএস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর