পরিবার নিয়ে অবকাশ যাপনে টেকনাফে মির্জা ফখরুল

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম

পরিবার নিয়ে অবকাশ যাপনে কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে টেকনাফ সমুদ্র সৈকতের শাহপরীর দ্বীপ সীমান্তে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা গেছে তাকে। সেখানে টেকনাফ-মিয়ানমার সীমান্ত ঘুরে দেখেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসার খবর পেয়ে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহসহ নেতাকর্মীরা সেখানে যান। এ সময় টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানসহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমাদের নেতা, মহাসচিবের সাথে সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতার পাশাপাশি ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সমুদ্রসৈকতে জেলেদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নিয়েছেন।

জাতীয় পর্যায়ের অন্যতম শীর্ষ এই রাজনীতিবিদকে সৈকতে সস্ত্রীক দেখা গেছে। বিএনপির পক্ষ থেকে এ সফর নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও দলটির এক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, এটি মহাসচিবের ব্যক্তিগত সফর। তিনি পরিবারের সঙ্গে অবকাশ যাপনে এসেছেন।

একাত্তর/আরএ
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর এবং প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর