মেট্রোরেল চলাচল স্বাভাবিক

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) সিস্টেমে ত্রুটির কারণে বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ৪০ মিনিট বন্ধ থাকার পর পল্লবী স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত একাংশের পথে ট্রেন চলাচল শুরু হয়।

পরে উত্তরা থেকে মতিঝিল অংশেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (অপারেশন কন্ট্রোল সেন্টার ম্যানেজমেন্ট) মো. সাজিদ হাসান একাত্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি গণমাধ্যমকে জানিয়েছেন, অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করার কারণে মেট্রোরেল চলাচল কিছু সময় বন্ধ ছিলো। 

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি। এ ছাড়া আজ ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিলো।

একাত্তর/আরএ
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর