সাগরে ২০ জেলে অপহরণ, তিন জলদস্যু আটক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অন্তত ২০ জন জেলেকে অপহরণ করেছে একদল জলদস্যু। এসময় জেলেরা তিন জলদস্যুকে আটক করে কোস্টগার্ডের কাছে সোপর্দ করেছে।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে শরণখোলা উপজেলার দুবলার আলোর কোলে সাগরের মান্দারবাড়িয়ায় এই ঘটনা ঘটে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে জানান, ১০-১২ জনের একদল জলদস্যু ট্রলারে করে এসে জেলেদের ওপর হামলা করে। জেলেরা সঙ্ঘবদ্ধ হয়ে তিন জনকে একটি বন্দুকসহ ধরে ফেলে। এসময় একজন জলদস্যু সাগরে পড়ে যায়। তবে গ্রুপের অন্য দস্যুরা প্রায় ২০ জন জেলেকে ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। আটকদের ভোরে আলোরকোল কোস্টগার্ড ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। 

আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকালে তিন জলদস্যুকে দেখে এসেছেন। 

এ বিষয়ে কথা বলতে আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেন্টে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা তাৎক্ষণিক কথা বলেন নাই। তবে পরে বলবেন বলে জানান। 

একাত্তর/এসি
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর