কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, ট্রাইবুনালে তোলা হলো সেই এএসআইকে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির ঘটনায় গ্রেপ্তার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।

রোববার রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার ঢাকায় এনে ধানমন্ডি থানা হেফাজতে রাখা হয়েছে এএসআই চঞ্চলকে। 

পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এএসআই চঞ্চল চন্দ্রের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে— গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন রামপুরার মেরাদিয়া এলাকায় একটি ভবনের কার্নিসে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনে সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছেন এক যুবক। ওই অবস্থায় তাকে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেই যুবক সেখানেই ঝুলে ছিলেন। পরে জানা যায়, গুলিবিদ্ধ ওই যুবক বেঁচে আছেন। গত বছরের ১৯ জুলাই রামপুরার মেরাদিয়া এলাকার নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।

ওই ভুক্তভোগী যুবকের নাম আমির হোসেন (১৮)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় ফুফুর বাসায় থাকতেন। কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়।

আরবিএস
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া কোনো তাড়াহুড়ো করে করা হচ্ছে না; বরং এটি অত্যন্ত স্বচ্ছ ও স্বাভাবিক আইনি গতিতেই এগোচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর