বরিশাল ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, সব রুটে বাস বন্ধ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম

বরিশাল ব্রজমোহন কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কের পর শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এসময় দুটি বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবি জানিয়ে বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীরা রূপতলী বাসস্ট্যান্ডে গিয়ে বাস ভাঙচুর করেন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।

স্থানীয়রা জানান, বিকেলে ঝালকাঠি থেকে আসা বিএম কলেজের ছাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বাসের স্টাফের কথা কাটাকাটি হয়। এ খবর জানতে পেয়ে সন্ধ‍্যার পর ব্রজমোহন কলেজেসহ শিক্ষার্থীরা রূপাতলী বাস স্ট‍্যান্ডে গিয়ে দুটি বাস ভাঙচুর করে। এসময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এসময় তারা বাস স্টাফের বিচারসহ আট দফা দাবি জানায়।

রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন সিকদার জানান, বাস মালিক ও শ্রমিকরা নিরাপত্তার দাবিতে বরিশাল বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। 

ঘটনাস্থলে যৌথ বাহিনী, বাস মালিক, শ্রমিক এবং ছাত্র প্রতিনিধিরা সমঝোতা বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। 

একাত্তর/এসি
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর