দেশ হাসিনামুক্ত হলেও গণতন্ত্র ফেরেনি: ফখরুল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম

দেশ হাসিনামুক্ত হলেও গণতন্ত্র ফেরেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর উত্তরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, জনগণের ক্ষোভে দেশ ছেড়েছেন হাসিনা, তবে পালিয়ে গেলেও দিল্লিতে বসে ষড়যন্ত্র-চক্রান্ত করছে। নেতাকর্মীদের বার্তা দিচ্ছে টুপ করে ঢুকে পরবে; এতগুলো মানুষ মারার পরেও কোনো অনুশোচনা নাই।  

তিনি আরও বলেন, দেশ হাসিনা মুক্ত হলেও যে লক্ষ্য, গণতান্ত্রিক অবস্থায় ফিরে যাওয়া সেটি হয়নি। সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে, যেখানে জনগণ যাকে চাইবে তাকে ক্ষমতায় বসাবে।

পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে চেয়েছিলো উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, ঠিক সেভাবে টুপ করে চলে আসতে চান শেখ হাসিনা। একটা কথা মনে রাখতে হবে তাকে। মানুষ ভুলবে না।

বিএনপি মহাসচিব বলেন, কেমন মহিলা (হাসিনা), তার মধ্যে কোনো অনুশোচনা নেই, এতগুলো মানুষ হত্যা করল। কতটা ভয়াবহভাবে তিনি জাতির ওপর চেপে বসেছিলেন।

এসময় অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনূসের সরকারকে নির্বাচন দিতে হবে, যেন জনগণ তার অধিকার ফিরে পেতে পারে। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীন। সরকার নিরপেক্ষ থাকবে বলেই প্রত্যাশা করি।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়েছে, এর জন্য শুধু ব্যবসায়ীরা দায়ী তা না, বিগত সরকারের দুর্নীতিও দায়ী।

বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছে জানিয়ে তিনি আরও বলেন, গতকাল (শুক্রবার) যৌথ বাহিনীর হাতে নির্যাতনে যুবদল নেতার মৃত্যু হয়েছে। যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। বিএনপি বাংলাদেশে আইনের শাসন, ন্যায়বিচার দেখতে চায়, আর কোনো নির্যাতন দেখতে চায় না।

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর