গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, আল্টিমেটাম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি থেকে, শিক্ষার্থীদের ওপর হামলকারীদের গ্রেপ্তারে রোববার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়িতে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে যোগ দিয়েছে প্লাটফর্মটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে দিতে হবে। রাতে ছাত্রদের হামলায় অংশ নেওয়াদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারে রোববার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়েছে। তারা হামলার শিকার হয়েছে অথচ প্রশাসনের কেউ তাদের সাহায্য করেনি। এজন্য নিজেদেরকে রক্ষা করার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসর পুলিশ সদস্যদের বহিষ্কার করতে হবে। নতুন করে তরুণদের নিয়োগ দিতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের অফিসসহ যেখানেই তাদের অবস্থান আছে, সেখানেই অভিযান চালিয়ে সিলগালা করতে হবে।

এর আগে, গাজীপুরে মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। সাবেক মন্ত্রীর স্বজন ও অনুসারীদের হামলার শিকার হয়ে ছাত্র-জনতার ২০ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর