সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ মারা গেছেন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুর রউফের একান্ত সহকারী মো. তাওহিদ গণমাধ্যমকে বলেন, ‘স্যার দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটু আগে হাসপাতালেই মারা গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো করে গ্রামের বাড়ি ময়মনসিংহে তাকে দাফন করা হবে।’

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর মহাখালী গাউসুল আযম মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা সোমবার বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের তৃতীয় জানাজা বাদ মাগরিব সোমবার ময়মনসিংহের সদর থানার দাপুনিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে।

বাংলাদেশের পঞ্চম সিইসি বিচারপতি মো. আব্দুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালের বহু কাঙ্ক্ষিত নির্বাচন করে প্রশংসিত হলেও ১৯৯৪ সালে বিএনপির শাসনামলে মাগুরা উপ নির্বাচন নিয়ে বিতর্কিত হন সিইসি রউফ।

পরে তিনি হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৫ সালের জুনে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালের  ১ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।

একাত্তর/আরএ
দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে তৈরি জটিলতার সমাধানে নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগর ও বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট না বসানোর হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর