চীনের সিচুয়ানে ভয়াবহ ভূমিধসে নিখোঁজ অনেকে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এক ভূমিধসের ঘটনায় ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে প্রদেশটির ইবিন অঞ্চলের জিনপিং গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে।

সিসিটিভি বলছে, ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়েছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দুই জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে আর ২০০ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় প্রশাসনের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, ঘটনাস্থলে একটি কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং উদ্ধার কাজের জন্য সব ধরনের চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক ব্যবস্থা নিতে বলেছেন।

এছাড়া, চীনের প্রধানমন্ত্রী লে ছিয়াং কাছাকাছি এলাকাগুলোতে ভূতাত্ত্বিক কোনো বিপদের ঝুঁকি আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গেল কয়েক মাস ধরে এখানে পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়তে শুরু করেছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, শত শত উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট সি কর্তৃপক্ষকে নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধারে, হতাহতের সংখ্যা কমাতে এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলায় সম্ভাব্য সব কিছু করার নির্দেশ দিয়েছেন।

এদিকে, ভেঙে যাওয়া অবকাঠামোর পুনর্গঠন ও জনসেবার জন্য চীনের কেন্দ্রীয় সরকার ৫০ মিলিয়ন ইউয়ান (৬.৯ মিলিয়ন ডলার বা ৫.৫ মিলিয়ন পাউন্ড) বরাদ্দের ঘোষণা দিয়েছে।

ভূতাত্ত্বিক কারণে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলগুলো ভূমি ধসের ঝুঁকিতে রয়েছে। এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে ইউনান প্রদেশে এক ভয়াবহ ভূমি ধসে অন্তত ৩০ জন নিহত হন। এছাড়া ২০১৩ সালের জানুয়ারিতে একই অঞ্চলে ভূমি ধসে ১৮ জনের প্রাণহানি ঘটে।

এআরএস
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর