সড়ক ছাড়লেন প্রবাসীরা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কের অবরোধ তুলে নিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রবাসীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল এগারোটা থেকে প্রায় একঘণ্টা সড়কটি আটকে বিক্ষোভ করেন তারা। পরে ৫ সদস্যদের একটি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা।

বিক্ষোভে অংশ নেয় আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্য প্রাচ্যের কয়েকটি দেশের প্রবাসীরা।

তাদের দাবি, ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে আন্দোলন করে প্রবাসে গ্রেপ্তার হন অনেকেই। পরে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় কারাগার থেকে বের হয়ে দেশে ফিরে আসেন। তাই তারা তাদের কর্মসংস্থানসহ পাঁচ দফা দাবি জানাচ্ছেন।

এরমধ্যে পুনরায় বিদেশে গিয়ে কাজের সুযোগ চান প্রবাসীরা। একইসঙ্গে ওইসব দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানান তারা।

জুলাই আন্দোলনে সমর্থনকারী প্রবাসীদের ৫ দফা দাবি হলো-

  • পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।
  • দুবাইতে নো-এন্ট্রি তুলে দিতে হবে।
  • চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দিদের মুক্তি।
  • দোষীদের বিচার করতে হবে।
  • ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে।
একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর চারদিকে মিসাইল হামলার আতঙ্ক। এর মধ্যেই চরম অনিশ্চয়তা কাটিয়ে দেশের মাটিতে পা রাখলেন ৩৭৮ জন প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি...
প্রবাসীদের লাগেজ কাটা এবং মালামাল চুরির ঘটনা বন্ধে ও শনাক্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বডি ওয়ার্ন ক্যামেরা বাড়ানো হচ্ছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। 
সেক্যুলার ফ্যাসিজমের পর দেশে ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ ও দেশের বিরুদ্ধে আন্দোলনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর