পাঁচ আগস্ট নিহত হাসানের জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম

পাঁচ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত শহীদ হাসান মিয়ার জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর পরিবারের কাছে শহীদ হাসানের মরদেহ হস্তান্তর করা হয়। 

জানাযা শেষে রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল শুরু করে। পরে মিছিলটি ভিসি চত্বর এসে শেষ হয়। 

এসময় মিছিল থেকে জুলাই-আগস্টে নির্বিচারে গুলি চালিয়ে অংসখ্য ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধের দাবি জানানো হয়। পাশাপাশি প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।

সাত মাস ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পড়ে থাকার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে জুলাই বিপ্লবে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত যুবক হাসানের (২০) পরিচয় শনাক্ত হয়। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসানের মরদেহের কাগজপত্র পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হাসানের পরিবার জানায়, তাদের বাড়ি ভোলার সদর উপজেলার কাছিয়া সাহা মাদার গ্রামে। হাসান যাত্রাবাড়ী সুতিখালপাড় বালুর মাঠ এলাকায় থাকতেন কাজ করতেন গুলিস্তানের এরশাদ মার্কেটে একটি ইলেক্ট্রিক দোকানে। দুই ভাই ও দুই বোনের মধ্যে হাসান ছিল বড়।

তারা জানান, গত পাঁচ আগস্ট বিকেলে সুতিখালপাড়ের বাসা থেকে বের হন। এরপর আর ফেরেননি। এক যুবকের পায়ে তার প্যাঁচানো অবস্থায় যাত্রাবাড়ী রাস্তায় পড়ে থাকা একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিটাই হাসানের মরদেহ ছিল। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এসে শনাক্ত করা হয়।

১৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানার মাধ্যমে আদালতের নির্দেশে মালিবাগ সিআইডি অফিসে মা-বাবা ডিএনএ নমুনা দেন। ১২ ফেব্রুয়ারি ডিএনএর ফল মিলে গেছে বলে জানানো হয়। 

একাত্তর/এসি
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে আনা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের...
ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর