অটোরিকশার দাপটে তীব্র যানজট লক্ষ্মীপুরে

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০২:১১ পিএম

অটোরিকশার দাপটে লক্ষ্মীপুর শহরের যানজট চরম আকার ধারণ করেছে। এতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। 

এমন সংকটজনক পরিস্থিতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করলেও নিয়ন্ত্রণ নেই তীব্র যানজটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেও দায়ী করছেন ভুক্তভোগীরা। পুলিশ সুপার বলছেন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। 

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরে লকডাউন থাকায় লক্ষ্মীপুর পৌর শহর যানজট মুক্ত ছিলো। বর্তমানে লকডাউন শিথিল করায় সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে শহরে। শহরের প্রধান সড়কের কিছু দূর পরপর দেখা যাচ্ছে তীব্র যানজট। এক লেন সড়কে চলাচল করছে প্রায় ১০ হাজার অটোরিকশা। লক্ষ্মীপুর পৌর শহরে বৃহস্পতিবার ও রোববার হাটবার থাকায় গ্রাম অঞ্চল থেকে আসা অতিরিক্ত গাড়ীর চাপে যানজট ভয়াবহ রূপ ধারণ করে। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে দুর্ভোগে পোহাতে হচ্ছে। সিএনজি চালিত অটোরিকশার কারণে শহরের মাত্র দুই কিলোমিটার পথ যেতে সময় লাগে এক ঘণ্টার বেশি। পুলিশসহ পৌর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ন্ত্রণ না করায় যানজট সমস্যা মারাত্মক আকার ধারণ করছে।

পুলিশ জানান, লক্ষ্মীপুর পৌর শহর অটোর শহর। এই শহরের মানুষের নাকাল অবস্থা অটোরিকশার কারণে। পুরো সড়ক দখলে নিয়েছে অটোরিকশা। এছাড়া ফুটপাতে হকারদের দৌরাত্ম্যের মধ্যেও ছোট-বড় গাড়ির যত্রতত্র পার্কিং ও প্রধান সড়কের দুই পাশে ভ্রাম্যমাণ দোকান, ফুটপাথে দোকান, মোড়ে মোড়ে সিএনজি চালিত অটোরিকশা ও অস্থায়ী স্ট্যান্ডের কারণে শহরটিতে যানজট স্থায়ী রূপ নিয়েছে। দিনের অধিকাংশ সময় যানজটের কারণে থমকে যায় মানুষের জীবন। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে লক্ষ্মীপুর শহরবাসী।

এদিকে শহরের যানজটের কথা স্বীকার করে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের বলেন, অতিরিক্ত রিকশা, ইজিবাইক, মিশুকের কারণে যানজট বেড়েছে। এদের একটিরও লাইসেন্স নেই। তাদের নিয়ন্ত্রণ করতে পারলে যানজট অনেকটা নিরসন হবে। এ বিষয়ে ট্রাফিক পুলিশের তৎপরতা আরো বৃদ্ধি করা দরকার। 


একাত্তর/এআর

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর