দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ পিএম

বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বরগুনা পৌর শহরের বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম আসমা বেগম (৩৫)। বেতাগীর কাজিরাবাদ এলাকার ইউনুস হাওলাদারের মেয়ে আসমা পূবালী ব্যাংক বরগুনা শাখার কর্মচারী ছিলেন। অভিযুক্তর নাম আবুল কালাম (৩৮)। ওই দম্পতির সন্তান দুটির বয়স ১২ ও পাঁচ।

নিহত আসমা বেগমের মেয়ে জানায়, বিকালে তাদের কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান বাবা আবুল কালাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখে মা রক্তাক্ত অবস্থায় পরে আছে। 

প্রতিবেশীরা জানান, শিশুদের চিৎকার শুনে তারা রক্তাক্ত অবস্থায় আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক হিমেল পাল বলেন, আসমার শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। 

এই ঘটনায় অভিযুক্তর সবোর্চ্চ শাস্তি দাবি করেছেন আসমার স্বজনরা। আসমার ভাই জুবায়ের হোসেন বলেন, আমার বোনকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে। কমপক্ষে ২০টি কোপ দিয়েছে। আমরা আবুল কালামের ফাঁসি চাই। 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ করেছে আবুল কালাম। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে অধিকতর তদন্তের স্বার্থে সোমবার আদালতে রিমান্ড চাইবে পুলিশ।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় তুলেছে স্পেন। আর শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ পোস্টার বয় লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর