স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত: আসিফ মাহমুদ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  

মঙ্গলবার দুপুরে তিনদিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রতিনিধিদের নির্বাচন সম্পন্ন হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐকমত্য কমিশন। 

আওয়ামী শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সারাদেশে যে গণহত্যা চালিয়েছে, তার শাস্তি নিশ্চিত হওয়া জরুরি।

আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী পলাতক উল্লেখ করে তিনি আরও বলেন, তবে কেউ যদি কোনো অন্যায় না করে থাকে, তারা ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচন অংশ গ্রহণ করলে বাধা দেয়া হবে না। তবে গণহত্যায় জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। 

তিনি আরও বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নেই, জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করছেন তারা নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন। তারা অতিরিক্ত দায়িত্ব পালন করতে চান না স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দ্রুত জনপ্রতিনিধি হওয়া উচিত, এ বিষয়ে কথাবার্তা চলছে, নির্বাচন না হলে প্রশাসক বসাতে হবে।

আরবিএস
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর