জমি সার্ভেতে বাধা, পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম

নারায়ণগঞ্জে জমি সার্ভে করাতে গিয়ে বাধা দেওয়ায় এক ব্যক্তি প্রকাশ্য পিস্তল উঁচিয়ে ভয় দেখিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওই পিস্তলের গুলিতে একজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাটি সোশ্যালে ভাইরাল হয়েছে। তবে পিস্তলটি বৈধ কি না তা এখনও যাচাই করতে পারেনি পুলিশ। নিশ্চিত করা যায়নি গুলিতে আহতের বিষয়টিও।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার রূপগঞ্জ উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম হারুন অর রশিদ। তিনি সেনাবাহিনীর সাবেক মেজর বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, হারুন অর রশিদ নামে এক ব্যক্তি রূপগঞ্জের টেকনোয়াদ্দা এলাকায় আট শতক জমি কেনেন। একই দাগে ২২ শতক জমি ক্রয় ও বায়না সূত্রে মালিকানা দাবি করেন স্থানীয় শামীম নামে আরেক ব্যক্তি। বিকালে হারুন তার জমিটি সার্ভেয়ারকে দেখাতে নিয়ে যান। জানতে পেরে শামীম ও তার লোকজন বাধা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে হারুন তার গাড়ি থেকে পিস্তল নিয়ে এসে তাদের তাক করেন। ঘটনার কিছুক্ষণ পর অস্ত্র দেখানোর একটি ভিডিও সোশ্যালেও দেখা যায়। 

এদিকে ওই হাতাহাতির ঘটনায় শামীম আহতসহ তার সঙ্গে থাকা একজন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে হারুন ফোনে একাত্তরকে বলেন, তার কেনা জমি সার্ভেয়ারকে দেখাতে নিয়ে গেলে শামীমসহ কয়েকজন বাধা দেয় ও মারধর করে। এমনকি তার কাছে শামীম ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। 

তিনি বলেন, এসময় তার ব্যবহৃত মোবাইলটি তারা ছিনিয়ে নেয়। পরে আত্মরক্ষার জন্য নিজের নামে লাইসেন্স করা পিস্তলটি দেখিয়ে মোবাইল ফেরত দিতে বলেন। তবে গুলি করেন নাই।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পিস্তলের লাইসেন্স আছে কিনা তা যাচাই করা হবে। তাছাড়া কেন পিস্তল দেখানো হলো তা তদন্ত করে পরে ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর