বাণিজ্য ও শিল্পখাতে অগ্রগতির বড় বাধা জ্বালানি সংকট: ক্যাব

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম

২০২৬ সালের মধ্য মধ্যম আয়ের দেশের উত্তরণে পথে, দেশের আভ্যন্তরীণ বাণিজ্য ও শিল্পখাতের অগ্রগতির সব থেকে বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি সংকট। দেশের বর্তমান জ্বালানি খাতের চলমান সংকট ও ভোক্তার স্বার্থ বিরোধী সকল বিষয় ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে জানিয়েছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো অপতৎপরতা বন্ধের দাবিতে ক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাব উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম। রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

তিনি বর্তমানে জ্বালানিখাতের সব সেক্টরে দাম বাড়ানোর নেপথ্য থেকে কলকাঠি নাড়া হচ্ছে বলেও দাবি করেন।

এসময় বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের টালবাহানা, ভোক্তার স্বার্থ বিরোধী বিভিন্ন আইন ও কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়।

ক্যাব সাধারণ সম্পাদক হুমায়ন কবির ভূঁইয়া জানান, বিইআরসি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর অপচেষ্টা করছে।

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের পর বিইআরসির গণ স্বার্থ ও ভোক্তা বিরোধী নানা কাজের ব্যাখ্যায় তুলে ক্যাব উপদেষ্টা শামসুল আলম বলেন, ১৯৭১ সাল দেশ দিয়েছে, আর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জায়গা করে দিয়েছে ছাত্র-জনতার জুলাই আন্দোলন।

একাত্তর/আরএ
চলমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি পরিহার করে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে কাজ করলেও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব) সরকারের মুখপাত্র হবে না বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকৃত ব্যয় ও লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ অবিলম্বে নির্ধারণ করে জড়িতদের শাস্তির আওতার দাবি জানিয়েছেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-...
জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর