নাহিদ-আখতারকে নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের দিনে, দলটির দুই শীর্ষ নেতা এবং জুলাই অভ্যুত্থানের মুখ নেতা নাহিদ ইসলাম ও আখতার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে দলের আগমনে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। 

শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ওই পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল লেখেন, ২০২৪ এর ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম। এমন সময় আখতার একদিন আইন বিভাগে এলো। বলে কয়ে আমি তাকে বাড়ি থেকে ঢাকায় আনিয়ে মাস্টার্স শেষ করতে রাজি করিয়েছিলাম। কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নাই তার মধ্যে।

তিনি আরও লেখেন, আমার গাড়ি থামিয়ে সে (আখতার হোসেন) সালাম দিলো। তারপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো। আমি বিরক্ত হলাম। আরও বিরক্ত হলাম যখন সে বলল, নুর-রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে! আমি বললাম, আবার নতুন দল! আর কতবার মার খেতে চাও তুমি! সে মাথা নিচু করে মৃদু হাসতে থাকে। এই অদ্ভুত হাসির কোনো মানে খুঁজে পেলাম না। বেশি কথা না বলে বাসায় চলে এলাম। কয়েকদিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক বিদীর্ণ হলো। 

ডক্টর আসিফ নজরুল তার পোস্টে আরও লেখেন, বুঝতে আমিই পারিনি। নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করলো। প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটাল। আখতারের সংগঠনের নাহিদ হয়ে উঠলো এই গণঅভ্যুত্থানের প্রধান নেতা। উত্তাল জুলাইয়ে আমার এবং আমার মতো লাখো মানুষের নেতা।

অন্তর্বর্তী সরকারের সাবেক সহকর্মী নাহিদ ইসলামকে নিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, নাহিদের সঙ্গে কাজ করলাম নতুন সরকারে। কতবার যে সে আমাকে বিস্মিত করলো তার যোগ্যতা, বাক সংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচিউরিটি দিয়ে! নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়!

সবশেষে আইন উপদেষ্টা লেখেন, আজ নাহিদ আর আখতার শুরু করছে নতুন যাত্রা। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-তারুণ্যের প্রত্যাশা পূরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা। জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। 

আরবিএস
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে এই নির্বাচনের ফল মেনে...
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক ব্যতিক্রমী ও প্রতীকী ঘটনার সাক্ষী হলো জাতীয় সংসদ। প্রথাগত আনুষ্ঠানিক পোশাক কিংবা স্যুট-পাঞ্জাবির রীতি ভেঙে নিজের চিরচেনা সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
নিজ নিজ কেন্দ্রে বৃহস্পতিবার সকালেই ভোট দিয়েছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি নেতারা। ভোটের পরিবেশকে সার্বিকভাবে ভালো বলেছেন তারা। ভোট সুষ্ঠু হলে ফল মেনে নেয়ার ঘোষণাও দেন, দলগুলোর নেতারা। এজন্য...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর