শ্রমিকের মৃত্যুতে গাজীপুরে বিক্ষোভ, যানে আগুন

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় এক পোশাক কারখানায় অসুস্থ শ্রমিককে ছুটি না দেয়ায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে সোমবার সকালে থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে তারা কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে আগুন ধরিয়ে দেন।

সোমবার (৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়েন অনেকেই। সকাল সোয়া দশটার পর শ্রমিকরা চলে গেলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, রোববার গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় অবস্থিত প্যানারোমা গার্মেন্টসের এক নারী শ্রমিক কারখানায় অসুস্থ হয়ে পড়েন। এসময় কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কারখানাতেই থাকতে বাধ্য করে। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে মিছিল নিয়ে শ্রমিকরা অভিযুক্তদের শাস্তি দাবি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়।

ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইকবাল হাসান জানান, আন্দোলনের একপর্যায়ে কারখানার সামনের সড়কে কয়েকটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও একটি ঝুটের গুদামে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী সহায়তায় আগুন নেভায়।

গাজীপুর মহানগর পুলিশের এডিসি (ট্র্যাফিক) অশোক কুমার পাল জানান, প্যানারোমা গার্মেন্টসের এক শ্রমিক মারা যান। এমন খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ায় এখন যান চলাচল স্বাভাবিক আছে বলেও জানান অশোক কুমার।

একাত্তর/আরএ
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর