ছয় মাসে ১০ হাজার কোটি টাকার বেশি সম্পদ জব্দ

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিগত সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সম্পদ জব্দে তৎপর রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা করার পাশাপাশি তাদের অবৈধ সম্পদ জব্দেও মাঠে নেমেছে এই সংস্থা। 

গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ফ্রেবুয়ারি মাস পর্যন্ত ছয় মাসে মামলা করার পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মী ও সুবিধাভোগী ব্যবসায়ীদের দেশে-বিদেশে প্রায় ১০ হাজার ৪৭৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এর থেকেই সামনে আসে আসতে থাকে হাসিনা সরকারের দুর্নীতিবাজ নেতা, সরকারি কর্মকর্তা ও সুবিধাভোগী ব্যবসায়ীদের হাজার কোটি টাকা লুটপাটের ভয়াবহ সব চিত্র। বিদেশে হাজার কোটি টাকা পাচার করেন এস আলম, পিকে হালদার কিংবা সাইফুজ্জামানের মতো ব্যক্তিরা। 

এসব ব্যক্তির বিরুদ্ধে মামলার পাশাপাশি আদালতের মাধ্যমে সম্পদ জব্দ করছে দুদক। দুদকের তথ্য বলছে, আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গেলো ৬ মাসে আদালতের ৭৪টি আদেশে; দেশে থাকা ১০ হাজার ৩১০ কোটি টাকা ও বিদেশে থাকা ১৬৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। 

অন্যদিকে, আদালতের আদেশে আবরুদ্ধ করা হয়েছে দেশে থাকা ১৯১.৮০ একক জমি। ২৮টি বাড়ি, ৩৮টি ফ্ল্যাট। ফ্রিজ করা হয়েছে ১ হাজার ৩০টি একাউন্ট। বিদেশে ক্রোক হয়েছে ৫৮২টি ফ্ল্যাট। সেইসাথে ৭ লাখ ১৩ হাজার ডলার ও ২৮ লাখ ৬৯ হাজার ইউরো।   

বিদেশের এসব সম্পদ জব্দের বিষয়ে আদালতের আদেশ অদৌ বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম। 

এদিকে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা ছয় আসনের সাবেক এমপি আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর মামলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সাবেক কাউন্সিলর ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রীর বিরুদ্ধে।

একাত্তর/এসি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর