ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১২:২৯ পিএম

নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তারা স্বামী-স্ত্রী।

আটকের সময় এরশাদ উল্যাহ (২৮) ও নাজমা আক্তারের (৩৯) কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে মাইজদী হাউজিং এলাকার বালুর মাঠের পাশে একটি ডায়াগনস্টিকের সামনে থেকে ইয়াবা বেচা-কেনার সময় তাদের আটক করা হয়।

মাদককারবারী এরশাদ উল্যাহর বাড়ি কক্সবাজারের টেকনাফের হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ায় এবং নাজমা আক্তারের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুরের মিঝি বাড়ি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে মাইজদী হাউজিং এলাকার বালুর মাঠের পাশে অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, গ্রেপ্তার দুই জন পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আগের একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে নতুন করে মামলা হয়েছে।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর