সিরাজগঞ্জে সাত মাস পর কলেজছাত্রের মরদেহ পেলো পরিবার

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১০:০২ পিএম

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হোসাইনের মরদেহ সাত মাস মর্গে থাকার পর আদালতের নির্দেশে পরিবারে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মরদেহটি পরিবারে হস্তান্তর করে পুলিশ।

আসিফ (১৯) সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

সিরাজগঞ্জ জেলা শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন  জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসিফের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাবা মরদেহ পেতে আদালতে আবেদন করেছিলেন। গত রোববার (২ মার্চ) শুনানি শেষে বিচারক পরিবারে মরদেহ হস্তান্তরের আদেশ দেন।  

আদালতে দাখিল করা আবেদনে নজরুল জানান, ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন। নজরুলের ধারণা, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী আন্দোলন দমানোর জন্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে ছেলেকে হত্যা করে মরদেহ নিজ বাড়ির শৌচাগারে লুকিয়ে রাখেন।

আসিফের মামা শাহীন শেখ জানান, চার আগস্ট অন্য ছাত্রদের সঙ্গে মিছিলে অংশ নেন আসিফ। যাওয়ার সময় মাকে বলে যান, তিনি আন্দোলনের মিছিলে যাচ্ছেন। শহরের চৌরাস্তা মোড় এলাকায় তিনি মিছিলে অংশ নেন এবং অন্য ছাত্ররাও তাকে সেখানে দেখেছিলেন। কিন্তু দুপুরের পর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে থানায় ডায়েরি করা হয়। পরে পাঁচ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হেনরীর বাড়ির ভেতর থেকে দুই মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর মধ্যে একটি মরদেহ আসিফের বলে পরিবার থেকে দাবি করা হয়।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর