গণহত্যার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই: আবদুল আউয়াল মিন্টু

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৪:৪৭ পিএম

গণহত্যার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, বিচার বিচারের গতিতে, নির্বাচন নির্বাচনের গতিতে চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গুলশান শুটিং ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না, দেশ ঠিকভাবে চলবে না।

নাগরিক গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণপরিষদ নির্বাচন প্রয়োজন আছে এটা মনে করি না। জনগণ কাউকে ভোট দিয়ে নির্বাচিত করলে তারা জনগণের ম্যান্ডেড নিয়ে যেকোনো সিদ্ধান্ত নিক তাতে আপত্তি নেই।

নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি  ঠিক করা হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

একাত্তর/আরএ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর