ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৮:৪৮ পিএম

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ বছর এই ইউনিটে ৯.৮৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর মানবিকের ১৭০৭ আসন, বিজ্ঞানের ৯৪৪ আসন, এবং ব্যবসায় শিক্ষার ২৮৩ আসন নিয়ে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে মানবিকে ৫৭১৪ জন, বিজ্ঞানে ৪৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন পাশ করেছেন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি শিক্ষার্থীরা তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে ভর্তির ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এ ছাড়াও গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU ALS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ০৯ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

আরবিএস
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর