নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর তিন সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১১:০২ এএম

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।

শুক্রবার (৭ মার্চ) সিটিটিসি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর আসে, নিষিদ্ধ সংগঠনটির কতিপয় সদস্যরা সাত মার্চ বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামক একটি সমাবেশ পালনে গোপনে পরিকল্পনা করছিল। পরে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার এবং মামলা দায়ের করা হয়। 

সিটিটিসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তররা এসব স্বীকার করেছেন এবং তাদের কাছ থেকে জব্দ আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।  

তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসি চেষ্টা চালাচ্ছে বলেও ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

একাত্তর/এসি
রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১৭ সদস্যের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রাজধানী ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আরও চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড...
রাজধানীর পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিছিল থেকে সংগঠনটির অন্তত ১৫ সদস্যকে আটক করা হয়েছে।
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর