ঢাকায় নিষিদ্ধ হিযবুতের মিছিল, পুলিশের টিয়ারশেল সাউন্ড গ্রেনেড

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৪৬ পিএম

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।  

হিযবুত তাহরীর বায়তুল মোকররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মধ্যে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে এক দফা তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা।  এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে।  ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

দুপুর দুইটার পরও ওই এলাকায় সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।

এদিকে সকালে এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।  

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

একাত্তর/এসি
রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১৭ সদস্যের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রাজধানী ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আরও চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড...
রাজধানীর পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিছিল থেকে সংগঠনটির অন্তত ১৫ সদস্যকে আটক করা হয়েছে।
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর