রাজধানীতে বোন জামাইয়ের কাঁচির আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১২:৩৫ পিএম

রাজধানীর কোতোয়ালী থানাধীন ইসলামপুরে বোন জামাইয়ের কাঁচির আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সেলিম রাজা (৪০)। তিনি কাপড়ের ব্যবসা করতেন।

শনিবার দিনগত রাতে (৯ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। গত শুক্রবার (৭ মার্চ) বিকেলে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

সেলিম রাজা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নুরুল হক মুন্সির ছেলে। পুরান ঢাকা ইসলামপুরের আশেক লেনে পরিবার নিয়ে থাকতেন তিনি।

নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম জানান, সেলিম কাপড়ের ব্যবসা করতেন। টাকা-পয়সার লেনদেন নিয়ে ছোট বোন জামাই সুমনের সাথে তার মনোমালিন্য চলছিলো। এনিয়ে সম্প্রতি পারিবারিকভাবে আলোচনার জন্য বসলে সেখানে দুই জনের বিতণ্ডা হয়। এসময় বোন জামাই সুমন কাঁচি দিয়ে সেলিমকে আঘাত করে আহত করে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর