কাফির বাড়িতে আগুনের ঘটনায় দুইজন গ্রেপ্তার

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:২৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।   

রোববার রাতে বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- শাহাদাত হাওলাদার (২২) ও মো. মাহফুজ মোল্লা (২১)।

এর আগে গেলো ৫ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় ফেসবুক ও ইউটিউবে নুরুজ্জামান কাফির তৈরি বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখে প্রতিশোধ নিতেই তার বাড়িতে আগুন দেয় আসামিরা। 

সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ১২ ফেব্রুয়ারি রাতে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয়ার ঘটনায় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয় তথ্য-উপাত্তের মাধ্যমে মূল পরিকল্পনাকারী ও সহযোগীকে শনাক্ত করা হয়। তাদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করে পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। রোববার রাতে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম তাদের গ্রেপ্তার করে। তারা বরিশালের একটি কলেজে অনার্সের ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে। 

পুলিশ সুপার আরও বলেন, গত ১১ ফেব্রুয়ারি অভিযুক্ত মো. শাহাদাত হাওলাদার ও মো. মাহফুজ মোল্লা বরিশাল থেকে রাত ৮টার দিকে বাসযোগে বরগুনার আমতলি এলাকায় বান্দুরা স্ট্যান্ডে আসে। সেখানে তাদের পরিচিত একটি দোকান থেকে ৫০০ টাকার ডিজেল কিনে। তারপর ভাড়া করা একটি মোটরসাইকেলে কলাপাড়া উপজেলার রজপাড়া এলাকায় গিয়ে কাফির বাড়ির আশেপাশে অবস্থান নেয়। পরে সুবিধামতো সময়ে রাতের আধারে কাফিদের বসতঘর ও রান্না ঘরের দেয়ালে, চালেসহ বিভিন্ন জায়গায় ডিজেল ছিটিয়ে দেয় তারা। কেউ যাতে তাদের ধরতে না পারে এজন্য বাড়ির পেছনের দরজা দড়ি দিয়ে বেধে রাখে। আসামি শাহাদাতের সাথে থাকা ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং নিজেদের ব্যবহৃত মোবাইলে ভিডিও ধারণ করে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে। তারা সকালেই বাসযোগে বরিশাল চলে যায়।

পুলিশ সুপার বলেন, তাদের আদালতে সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো ইন্ধনদাতা, সহায়তাকারী বা অর্থযোগানদাতা যেই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আসামি গ্রেপ্তার হওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। 

গত ১১ ফেব্রুয়ারি গভীর রাতে নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দেয়া হয়। ওই সময় বাড়িতে ছিলেন কাফির বাবা, মা, ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা। এসময় তারা ঘরের পেছনের দরজা ভেঙে বের হন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরদিন কাফি বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। 

আরবিএস
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর