পাকিস্তানে ট্রেন জিম্মি: দেড় শতাধিক যাত্রী উদ্ধার, নিহত ২৭

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১১:১৯ এএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসময় অভিযানে নিহত হয়েছেন অন্তত ২৭ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র হামলাকারীরা।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বোলান জেলায় হামলার শিকার জাফর এক্সপ্রেসে থাকা ১৫৫ জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে এবং ২৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এছাড়া শেষ জঙ্গিকে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে নিরাপত্তা বাহিনী।

তবে ট্রেনটিতে ঠিক কত সংখ্যক সশস্ত্র জঙ্গি অবস্থান করছে তা এখনও অজানা। নিরাপত্তা সূত্র জানিয়েছে, অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের জন্য নিরাপত্তা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, মাশকাফ টানেলের কাছে বন্ধুকযুদ্ধে নিরাপত্তা কর্মীরাও নিহত হয়েছেন।

এর আগে ডন রেলওয়ের নিয়ন্ত্রক মুহাম্মদ কাশিফের বরাতে জানিয়েছে, ৯ কোচ বিশিষ্ট এই ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন।

সিবি সীমান্তবর্তী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ওই কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি পাননি। তিনি আরো জানান, পাহাড় ঘেরা একটি সুড়ঙ্গের ঠিক সামনে ট্রেনটি আটকে আছে।

তার দাবি, ট্রেনটি যেখানে থামানো হয়েছে সেটি পাহাড়ি এলাকা, যার ফলে জঙ্গিদের আস্তানা তৈরি করা এবং হামলার পরিকল্পনা করা সহজ হয়ে যায়।

সরকারের বিবৃতি অনুসারে, সিবি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পাথুরে ভূখণ্ডের কারণে কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধা হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, রেলওয়ে বিভাগ উদ্ধার কাজে আরও ট্রেন পাঠিয়েছে।

পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডা. ওয়াসিম বেগ জানান, কোয়েটার সিভিল হাসপাতালেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সব পরামর্শদাতা, ডাক্তার, ফার্মাসিস্ট, স্টাফ নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীদের হাসপাতালে ডাকা হয়েছে। 

এদিকে ট্রেন অপহরণের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে বালোচ লিবারেশন আর্মি। জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বালোচ হুমকি দিয়েছেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ট্রেনের সব জিম্মিকে হত্যা করা হবে। তিনি দাবি করেছেন, অভিযানে গিয়ে সেনাবাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে। এখন পর্যন্ত ছয় পাক সেনা নিহত হয়েছে এবং কয়েকশ যাত্রী আমাদের জিম্মায় রয়েছে। বালোচ লিবারেশন আর্মি এই অভিযানের পূর্ণ দায় নিচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, যারা নিরীহ যাত্রীদের ওপর গুলি চালায়, তারা কোনও ছাড় পাওয়ার যোগ্য নয়।

একাত্তর/আরএ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর