গুতেরেসকে বাংলাদেশে স্বাগত জানিয়ে যা লিখলেন ফজল আনসারী

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০২:০৬ পিএম

বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের সাবেক স্থায়ী সংবাদদাতা ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তিনি জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানান।

পোস্টে তিনি লেখেন, প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে স্বাগতম জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোহিঙ্গাদের দুর্দশা লাঘবসহ বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা এখনো মর্যাদা, ন্যায়বিচার এবং নিরাপদে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে।

তিনি আরো লেখেন, বাংলাদেশে গণতন্ত্র ও মৌলিক অধিকারের প্রতি আপনার দৃঢ় অবস্থান প্রশংসনীয়। বাংলাদেশের মানুষের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চায়। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য যারা দায়ী, বিশেষ করে স্বৈরশাসক শেখ হাসিনাকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত।

চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রায় সাত বছরের মাথায় তার দ্বিতীয় দফা সফরে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে।

একাত্তর/আরএ
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর