মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম

মাগুরার আট বছরের সেই শিশুটির মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাগুরা পৌর এলাকায় আসামিদের বাড়িতে প্রথমে ভাঙচুর করা হয়। পরে অগ্নিসংযোগ করা হয়। 

এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই পরিবারের অভিযুক্ত চার আসামি গ্রেপ্তার হওয়ার পর থেকেই বাড়িটি তালাবদ্ধ ছিলো বলে জানা গেছে।

মাগুরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রিপন হোসেন গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাই। আমরা অগ্নি নির্বাপণে গাড়ি নিয়ে রওনা দিলেও মাঝপথে গ্রামের মধ্যে বিক্ষুব্ধরা আমাদের গতিরোধ করে। পরে ফিরে আসতে বাধ্য হয়েছি।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, শিশু ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধের মুখে সেটি সম্ভব হয়নি। তবে গ্রামের নিরীহ সাধারণ মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

আরবিএস
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নাম তার আমজাদ হোসেন। পেশায় তিনি একজন সাধারণ কৃষক। ঘরে রয়েছে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে নিজের মাথা গোঁজার ঠাঁই কিংবা ভবিষ্যৎ সম্বলটুকুই যেখানে সবচেয়ে বড়ো সঞ্চয়, সেখানে...
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর