জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে যে দাবি জানালো বিএনপি-জামায়াত-এনসিপি

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম

নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি জানিয়েছে বিচার আর সংস্কারের।

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব বিষয় তুলে ধরে রাজনৈতিক দলগুলো। আর সংস্কার ও নির্বাচনের বিষয়ে দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের তৃতীয় দিন দুপুরে ঢাকার একটি হোটেলে গোলটেবিল আলোচনায় বসেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ঐক্যমত্য কমিশনের সদস্যরা এতে অংশ নেন। সেখানে রাজনৈতিক দলগুলো পতিত আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরে।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টি -এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদসহ অন্যান্যরা।

আলোচনায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপি জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের জন্য সাহায্য চান জাতিসংঘের কাছে। তবে নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে সংসদ নির্বাচনের কথা জানায় বিএনপি। আর সে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর