আগে স্থানীয় নির্বাচন হলে তা হবে স্বৈরাচারের পুনর্বাসন: তারেক

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হলে তা পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না।  

বর্তমানে সংস্কার-নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন তিনি। 

গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি বা পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা বেশি জরুরি বলেও মনে করেন তারেক রহমান।

শুক্রবার (২১ মার্চ) বিএনপি আয়োজিত বিশিষ্ট নাগরিক এবং পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে রাজধানীর লেডিজ ক্লাবে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা সংস্কার শেষে নির্বাচনের কথা বলছেন, তারা সংস্কার বোঝেন না। সংস্কার সব সময় চলমান। সংবিধানে উল্লেখ থাকার পরও আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছিল। পলাতক স্বৈরাচার সংবিধান মানেনি। 

রাজনীতি একটি ঘর হলে বুদ্ধিজীবীরা তার খুঁটি উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিগত সময় আয়না ঘরসহ ফ্যাসিবাদের অপশাসনের দীর্ঘ সময় এই বুদ্ধিজীবীদের একটা বড় অংশ তাদের দোসরে পরিণত হয়েছিল।

ইফতার অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো অলিক ধারণা বা আবেগের বশবর্তী না হয়ে বাংলাদেশের মানুষের রাজনৈতিক আর ধর্মীয় মূল্যবোধ চিন্তায় রেখে দেশের সঙ্কট মোকাবেলা করতে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখাতে হবে।  

এর আগে দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দলটির নেতা রিজভী জনগণের কাছে ক্ষমা চেয়ে গণহত্যার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে কোনো বাঁধা নেই বলে মন্তব্য করেন। 

এর আগে বুধবার (১৯ মার্চ) কুমিল্লার শাসনগাছায় এনসিপির এক অনুষ্ঠানে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত তিনটি সাধারণ নির্বাচনে মানুষ নয়, ভোট দিয়েছে প্রশাসন। তাই একটি স্বচ্ছ নির্বাচন করতে আওয়ামী প্রশাসনের কোনো দক্ষতা নাই। এজন্য আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা হয়ে যাক।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আহবান জানাবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতোগুলো উপজেলা রয়েছে সেগুলোর ৫/৬টি ধাপে নির্বাচন দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর